কার্টুনিস্ট ও কমিক্স আঁকিয়েদের জন্য সুখবর!
কার্টুন পিপলের আয়োজনে শুরু হতে যাচ্ছে “Cartoons for Equality: Prevent Violence Against Women and Girls” — একটি ১০ দিনব্যাপী কার্টুন উৎসব ![]()
UN Women Bangladesh ও বহ্নিশিখা (Bonhishikha)-এর সহযোগিতায় এবং কানাডা সরকারের পৃষ্ঠপোষকতায়, এই উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে বিশেষ কার্টুন কর্মশালা ও প্রতিযোগিতা ।
প্রতিযোগিতার সেরা কাজগুলো নিয়ে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ১০ দিনের কার্টুন উৎসব, যা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে সচেষ্ট থাকবে।
এটি শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি সমতার পক্ষে কণ্ঠ তোলার একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনার কার্টুন হয়ে উঠুক পরিবর্তনের ভাষা।
প্রতিযোগিতার বিষয়ঃ
দৈনন্দিন জীবনে যেসব স্থানে নারীর প্রতি সহিংসতা ঘটে, সেসব স্থানকে কেন্দ্র করে:
১. বাসা
২. কর্মক্ষেত্র / শিক্ষাপ্রতিষ্ঠান
৩. পাবলিক স্পেস / গণপরিবহন
৪. ডিজিটাল স্পেস
কী আঁকবেন?
আপনার কার্টুনে ফুটে উঠতে পারে:
নারীর প্রতি হয়রানি ও সহিংসতার বাস্তব চিত্র, এবং একই সাথে পরিবর্তনের সম্ভাব্য সমাধান।
কীভাবে নেতিবাচক পুরুষালী আচরণ, বৈষম্যমূলক লিঙ্গভিত্তিক ধ্যান ধারণা (জেন্ডার স্টেরিওটাইপ) ও সাম্যহীন সামাজিক অসমতা সহিংসতাকে বাড়িয়ে তোলে।
পরিবার, সমাজ ও পুরুষ সহযোগীরা কীভাবে সহিংসতার প্রাথমিক সতর্কতাগুলো চিহ্নিত করে, ভুক্তভোগীদের সহযোগিতা করতে পারে এবং সহিংসতা বাড়ার আগেই তা প্রতিরোধ করতে পারে।
মনে রাখবেন— আপনার কার্টুনে উপরের সব বিষয় থাকা বাধ্যতামূলক নয়। যেকোনো একটি বিষয় বেছে নিন এবং আপনার সৃজনশীলতা দিয়ে ক্ষতিকর দৃষ্টিভঙ্গিগুলোকে চ্যালেঞ্জ করুন।
জমা দেওয়ার নিয়মাবলী
মাধ্যম: হাতে আঁকা (Traditional) ও ডিজিটাল উভয়ই গ্রহণযোগ্য।
ফরম্যাট: JPEG
সাইজ: A4 বা A3
রেজোলিউশন: ৩০০ DPI (স্ক্যান করা বা ডিজিটাল ড্রইং উভয়ের জন্য)
সংখ্যা: সর্বোচ্চ ৪টি কার্টুন (একক ছবি বা কমিক স্ট্রিপ)।
বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কমিক্স জমা দেয়া যাবে।
কার্টুন তৈরিতে AI এর ব্যাবহার গ্রহন যোগ্য নয়।
জমা দিন:
ইমেইল করুন: cartoonpeoplecomics@gmail.com
তারপর আপনার কার্টুনটি Cartoon People ফেসবুক গ্রুপে পোস্ট করুন ও সাথে হ্যাশট্যাগ দিন: #CartoonsforEquality
ডেডলাইন: ২৮ সেপ্টেম্বর ২০২৫
কারা অংশ নিতে পারবেন?
সকল বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
পুরস্কার
সেরা ৩টি কার্টুন পাচ্ছে: আকর্ষণীয় পুরস্কার !!!
সেরা ১০০ কার্টুন: প্রকাশিত হবে Cartoons for Equality: Prevent Violence Against Women and Girls Art Book-এ
সেরা ২০০ কার্টুন: প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়, ১০ দিন ব্যাপী কার্টুন প্রদর্শনীতে।
কর্মশালা
জমা দেওয়ার আগে সাহায্য দরকার?
অসমাপ্ত বা খসড়া আইডিয়া থাকলে সেগুলো নিয়ে আমাদের দিনব্যাপী ফ্রি কর্মশালায় যোগ দিন।
তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
আপনার আইডিয়াকে শক্তিশালী কার্টুনে রূপ দিতে এই কর্মশালা আপনাকে সহায়তা করবে।
রেজিস্ট্রেশন ফর্মঃ https://docs.google.com/…/1FAIpQLSdg…/viewform…
আপনি নির্বাচিত হলে ১৮ সেপ্টেম্বর ইমেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
শর্তাবলী (Terms & Conditions)
এই প্রতিযোগিতায় জমা দেওয়ার মাধ্যমে আপনি আর্ট বই, প্রদর্শনি এবং সংশ্লিষ্ট প্রকাশনায় এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আপনার কাজ প্রকাশ এবং প্রচারের অধিকার প্রদান করবেন।
যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন: cartoonpeoplecomics@gmail.com
মনে রাখুন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়—এটি সমতার পক্ষে কণ্ঠ তোলার এক প্রচেষ্টা। আপনার কার্টুন হয়ে উঠুক পরিবর্তনের ভাষা। ![]()
High Commission of Canada to Bangladesh
UN Women BangladeshUN Women Asia and the PacificUN Women
#DrawnToEquality#CartoonsForChange#EndVAW#ForAllWomenAndGirls
