প্রিয় পাঠক,
অনেকদিন ধরে আমাদের প্রস্তুতি চলছে বাংলা রুপকথার দুনিয়াকে ঘিরে একটি কমিক বুক সিরিজ শুরু করার। বিশেষ করে যে বয়সটাতে প্রথম কমিক্স হাতে তুলে নেই আমরা, বয়সসীমা যাদের ৯ থেকে ১৫ এর মধ্যে, তাদের জন্য।
আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, অনেক অপেক্ষার পর বাজারে আসতে যাচ্ছে কার্টুন পিপল কমিক্স- এর ২য় কমিক্স সিরিজ! Syed Rashad Imam Tanmoy এর আঁকা ও লেখায় ১০ পর্বের সিরিজের প্রথম কমিক্স- “রুস্তম পালোয়ান ১: শুরুর গল্প!”
প্রি অর্ডার লিঙ্কঃhttps://forms.gle/2vn6CKppxSmMz9MN9
দলছুট রুস্তম — এক অগোছালো লক্ষী ছেলে, যে কিনা তার নানাজানের সাথে বসবাস করে সোনাপুর নামের এক রূপকথার গ্রামে। সোনাপুর গ্রামের শতভাগ বাসিন্দাই কৃষক, শুধু রুস্তম বাদে। তার মনে স্বপ্ন — সে একদিন অনেক বড় পালোয়ান হবে, সাত সমুদ্র তের নদী ঘুরে বেড়াবে। কিন্তু স্বপ্ন দেখলে কী হবে, তার নানাজানই তো গ্রামের প্রধান! আর সভা প্রধানের ৩ বিধি মেনে যারা চলে না তাদের কোনো জায়গা নেই সোনাপুর গ্রামে।
নিয়তির ফেরে একদিন এই দলছুট রুস্তমই বুক ভরা স্বপ্ন আর আর চোখ ভরা অদম্য কৌতূহল নিয়ে যাত্রা করে অজানার উদ্দেশ্যে।
তবে তার আগে প্রশ্ন! কীভাবে এই রুস্তম শেষ পর্যন্ত পালোয়ানগিরির সাথে জড়িয়ে পড়ে? আসলেও কি সে হতে পারে রুস্তম পালোয়ান? গ্রামের লোকজনের কাছেই বা পালোয়ানগিরি এত অপছন্দের কেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের রুস্তম সিরিজের প্রথম পর্ব — রুস্তম পালোয়ান ১: শুরুর গল্প।
রুস্তম পালোয়ান সিরিজটা মুলত বাংলা রুপকথার দুনিয়া জুড়ে একের পর এক দারুণ সব অভিযান দিয়ে সাজানো।আমরা আশাবাদী রুস্তমের এই কমিক্সটি আগামী দিনগুলোতে আমাদের শিশু কিশোরদের নিয়ে যাবে ফোন আর ট্যাবের স্ক্রিন থেকে দূরে, শিশুকাল ও কৈশোরের সন্ধিক্ষণে এক মন মাতানো কল্পনার জগতে।
https://fb.watch/l8tZ_7L2qa/?mibextid=qC1gEa
(Cartoon People– কার্টুন পিপল কমিক্স পাব্লিকেশন থকে প্রকাশিত ৫২ পৃষ্ঠার এই কমিক্সটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা
এবং কমিক্সটি প্রি-অর্ডার করলে পাচ্ছেন ‘রুস্তম-২’ এর A3 সাইজ পোস্টার (১২০ জিএস এম), ১ সেট স্টিকার এবং সারা দেশে ডেলিভারী ফ্রি!
প্রি-অর্ডার করতে নিচের লিঙ্কটিতে গিয়ে ফর্মটি পুরণ করুন ও কার্টুন পিপলের পেইজের ইনবক্সে জানিয়ে দিন।
প্রি-অর্ডার লিঙ্কঃ https://forms.gle/2vn6CKppxSmMz9MN9
কার্টুন পিপলের ফেইসবুক পেইজঃ
https://www.facebook.com/CartoonPeopleOfficial
প্রি-অর্ডার চলবে ১৫ই জুন ২০২৩ পর্যন্ত।
বইটি প্রকাশিত হওয়ার তারিখঃ ১৬ জুন।
কমিক্সটির সাইনড কপি আগে সংগ্রহ করতে চাইলে ১৬ জুন সন্ধ্যা ৬ টায় সবার সাথে অংশগ্রহন করতে পারেন কমিক্সটির প্রকাশনা উৎসবে।
কমিক্স প্রকাশনা অনুষ্ঠান৷
অতিথিবৃন্দ: আহসান হাবীব, মোহাম্মদ নাজিম উদ্দিন, শিবু কুমার শীল
ছোটদের সাথে আঁকাআঁকিঃ বিকাল ৪টা- ৫ঃ৪৫
মোড়ক উন্মোচনঃ সন্ধ্যা ৬ টা
বুক সাইনিংঃ সন্ধ্যা ৬ঃ৩০ থেকে ৭ টা
তারিখঃ ১৬ জুন
স্থানঃ পাঠক সমাবেশ,কাঁটাবন। ঠিকানা : ২৭৮/৩, এলিফেন্ট রোড (২য় তলা), কাঁটাবন, ঢাকা।
কমিক্সটির প্রডাকশন দেখুনঃ
কমিক্সটি আজই উপহার দিন আপনার ছেলে মেয়ে, ভাতিজা-ভাতিজী, নাতি নাতনি কিংবা আপনার ভেতর আগলে রাখা শিশুটিকে।