Free Resources

Cartoon Show Dhaka:
Learn the Basics of Cartooning for Free

কার্টুন আঁকা শিখতে চাও? কিন্তু জানো না কোথায় থেকে শুরু করবে তোমাদের মতো একদম বিগিনারদের কথা মাথায় রেখে কার্টুন  পিপল ২০১৬ সালে শুরু করে বাংলাদেশে কার্টুন আঁকা শেখার প্রথম ইউটিউব শো — কার্টুন শো  

তুমি যদি কার্টুন আঁকার  বেসিক শিখতে চাও, তাহলে এখনই খাতা-কলম নিয়ে বসে পড়ো, আর এই প্লে-লিস্ট দেখে  শেখা শুরু করে দাও:

কার্টুন শো ঢাকার পুরো প্লেলিস্ট টি পাবে কার্টুন পিপলের ইউটিউব চ্যানেলে।

TV SHOW: Cartoon Cartoon
কার্টুন পিপলের আরেকটি অনন্য আয়োজন, আঁকাআঁকি শেখার দারুণ মুশকিল আসান অনুষ্ঠান — “কার্টুন কার্টুন”।কার্টুন ও কমিক্স আঁকা নিয়ে তোমাদের যত প্রশ্ন, চিন্তা, ভাবনা — সব কিছুর উত্তর মিলবে এই অনুষ্ঠানে।তুমি যদি কার্টুন শো ঢাকা থেকে বেসিকটা শিখে ফেলো,তাহলে কার্টুন কার্টুন শো তোমাকে সাহায্য করবে আরও একটু অ্যাডভান্স বিষয় শেখাতে, যেমন: জেশ্চার ড্রইং, ক্যারেক্টার ডিজাইন, বেসিক অ্যানিমেশন ইত্যাদি। তাও আবার বাংলায়, এবং সম্পূর্ণ ফ্রি।তাই শিখতে না পারার অজুহাত আর নয় — শুরু হয়ে যাক তোমার কমিক্স আর্টিস্ট হয়ে ওঠার ট্রেনিং! কার্টুন কার্টুন শো এর পুরো প্লেলিস্ট টি পাবে কার্টুন পিপলের ইউটিউব চ্যানেলে।

Gesture Drawing Resources:

নিজের ড্রইং স্কিল ডেভেলপ করতে স্কেচবুকিং আর জেশ্চার ড্রইং শুরু করতে চাও?
কিন্তু এই প্র্যাকটিসগুলো আসলে কী, কেন করা দরকার, আর কীভাবে শুরু করবে—তা বুঝে উঠতে পারছো না? তাহলে নিচের ব্লগ দুটি পড়ে বুঝে নাওঃ

কনসেপ্টটা পরিষ্কার হয়ে গেলে, এবার নিচের ভিডিওটি দেখে কার্টুনিস্ট তন্ময় আর মাসু আঁকের সাথে শুরু করে দাও জেশ্চার ড্রইং বা ভঙ্গিমা আঁকা।

What is Gesture Drawing:

বাসা থেকে বের হওয়ার সুযোগ নেই, কিন্তু অনলাইনে দেশি রেফারেন্স খুঁজছো জেশ্চার ড্রইং প্র্যাকটিস করার জন্য?
তাহলে নিচের অ্যালবামটি দেখে প্র্যাকটিস করতে পারো। ধীরে ধীরে পুরো ব্যাপারটা তোমার হাতে চলে আসবে। তোমার প্রাকটিস করা জেশ্চার ড্রইং টা আমাদের ইমেইলে পাঠানো দাও না! আমরা ভালো করে দেখে তোমাকে  ফিডব্যাক জানাব।

« ‹ of 4 › »

মনে রাখবে, এ সব ব্লগ পোস্ট গুলো পড়ে কিংবা শুধু ভিডিও দেখে কোনো কাজ হবে না, যদি তুমি হাতে কলমে না কর। শুধুমাত্র নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমেই তুমি একজন আর্টিস্ট হিসেবে নিজের জার্নি শুরু করতে পারবে।

এছাড়াও, এখানে আমাদের Sketchbook Saturday নিয়ে একটি আলাদা ভিডিও আছে। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে—প্রতি শনিবার আমরা একসাথে হয়ে এই প্র্যাকটিসগুলো ঠিক কীভাবে করি এবং কেন করি।

Sketchbook Saturday:

স্কেচ বুক স্যাটারডে সম্পর্কে আরো জানতে পড়তে পারো নিচের ব্লগটিঃ

How to create a cartoon Idea:

আইডিয়া আইডিয়া:

কার্টুন আঁকা শেখার রিসোর্স তো অনেক পাওয়া গেল — কিন্তু আইডিয়া?

কার্টুন বা কমিক্সের আইডিয়া কিভাবে আসে?

ইন্টারনেট জুড়ে কার্টুন আঁকা নিয়ে প্রচুর টিউটোরিয়াল থাকলেও, কার্টুনের আইডিয়া বানানো নিয়ে ভিডিও খুবই কম। অথচ আইডিয়া ছাড়া কার্টুন ড্রইং আসলে সাধারণ ইলাস্ট্রেশন হয়ে যায়।

তোমরা যাতে কার্টুনের আইডিয়া তৈরি করার প্রক্রিয়াটা বুঝতে পারো, তাই এখানে থাকছে কার্টুনিস্ট তন্ময়ের আইডিয়া নিয়ে ৩টি ভিডিও।

প্রথম ভিডিওটি Cartoon Cartoon Show থেকে, আর পরের দুইটি ভিডিও তন্ময়ের ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাস থেকে নেওয়া।

 

How to create ideas for 1 panel cartoons (1):

How to create ideas for 1 panel cartoons (2):

আমরা আশা করি, কার্টুন পিপলের এই ড্রইং ও আইডিয়া বিষয়ক ফ্রি টিউটোরিয়ালগুলো তোমাদের কার্টুনিস্ট হওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

Character Design and Strip comics art

নিচের ভিডিও দুটি দেখে শিখে নাও ক্যারেক্টার ডিজাইন আর স্ট্রিপ কমিক্স আঁকার বেসিক গুলো।

You Might Like