Previous
Previous Product Image

Girls Do Comics – Lines and Dreams

580.00৳
Next

Girls Do Comics Bundle

1,160.00৳
Next Product Image

Rustom Palowan (1-2) Comics Bundle With gifts

580.00৳

(11 customer reviews)

Age: 2+

Title: Rustom Palowan
Writer: Rashad Imam Tanmoy

Product: Comic Book
Color: Full Colored
Price: 580 BDT

 

Description

 

দলছুট রুস্তম – এক অগোছালো লক্ষী ছেলে, যে কিনা তার নানাজানের সাথে বসবাস করে সোনাপুর নামের এক রূপকথার গ্রামে। সোনাপুর গ্রামের শতভাগ বাসিন্দাই কৃষক, শুধু রুস্তম বাদে। তার মনে স্বপ্ন – সে একদিন অনেক বড় পালোয়ান হবে, সাত সমুদ্র তের নদী ঘুরে বেড়াবে। কিন্তু স্বপ্ন দেখলে কী হবে, তার নানাজানই তো গ্রামের প্রধান! আর সভা প্রধানের ৩ বিধি মেনে যারা চলে না তাদের কোনো জায়গা নেই সোনাপুর গ্রামে।
নিয়তির ফেরে একদিন এই দলছুট রুস্তমই বুক ভরা স্বপ্ন আর আর চোখ ভরা অদম্য কৌতূহল নিয়ে যাত্রা করে অজানার উদ্দেশ্যে।
তবে তার আগে প্রশ্ন! কীভাবে এই রুস্তম শেষ পর্যন্ত পালোয়ানগিরির সাথে জড়িয়ে পড়ে? আসলেও কি সে হতে পারে রুস্তম পালোয়ান? গ্রামের লোকজনের কাছেই বা পালোয়ানগিরি এত অপছন্দের কেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের রুস্তম সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব

Additional information

Select Language

Bangla, English

11 reviews for Rustom Palowan (1-2) Comics Bundle With gifts

  1. Hasib –

    Amazing

  2. Fahima Tanzia –

    আমার ছেলের চোখে একটা চোট সমস্যা দেখা দেয় আর ডাক্তার একদম স্ক্রিন টাইম জিরো করে দেন। তো এখনকার বাচ্চারা যেহেতু কিছুটা ডিভাইসে আসক্ত থাকে তাই ডিভাইস ছাড়ার পর থেকে সে কিছুটা বোর ও হতে থাকে। আমার বাসায় প্রচুর শিশুতোষ বই থাকলেও ও পড়ার আগ্রহ পাচ্ছিল না। আমি একটু কমিক্স দিয়ে ট্রাই করতে চাইলাম আর রুস্তম পালোয়ানের ২ টা বই কিনে দেই। বইয়ের চমৎকার ইলাস্ট্রেশন সহজেই বাচ্চাদের কাছে টানে। আর আমার ছেলে কমিক্স টা পড়া শুরু করে। এরপর খুব দ্রুত বই দুটো শেষ করে ফেলে। আমার ছেলের ভাষ্য অনুযায়ী রুস্তম পালোয়ান দারুন একটা ক্যারেক্টার। স্পেশালি লুংগি পড়া সুপারহিরো ব্যাপার টা দারুন।
    আপনারা প্লিজ রুস্তম পালোয়ানের ৩ দ্রুত আনুন।
    বইটার সাথে যারা যারা কাজ করেছেন সবাই কে অশেষ ধন্যবাদ।

  3. Dilawar Hossain –

    রুস্তম পালোয়ান ১,২ খুবই চমৎকার কমিক্স। ছোট বেলায় আমরা ভারতীয় কমিক্স পড়তাম। চাচা চৌধুরী, বিল্লু এদের কমিক্স পড়ে বড় হওয়া জেনারেশন যখন তার অনুজদের হাতে বাংলাদেশী কমিক্স তুলে দিতে পারে ,তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই কমিক্স টা ছোটোদের জন্য যেমন আনন্দের, তেমনি বড়দের জন্যেও আনন্দের। স্ক্রিন টাইমের এই দুনিয়ায় ছোটোদের কে বই এর আনন্দ দেয়ার জন্য রুস্তম পালোয়ান হতে পারে অন্যতম সেরা পছন্দ। কার্টুন পীপল এর কমিক্স এর পাশাপাশি এদের স্টিকার কালেকশন এর ও প্রশংসা করতে হবে। বিশেষত কমিক্স এর ক্যারেক্টার এর স্টিকার বাচ্চাদের আনন্দ আরো বাড়িয়ে তোলে। রুস্তম পালোয়ান সিরিজ আরো বড় হোক, কার্টুন পীপল এর ক্যারেক্টার আরো বৃদ্ধি পাক। বাচ্চাদের একটা দুর্দান্ত শৈশব উপহার দিক কার্টুন পীপল! কার্টুন পীপলের সাথেই শৈশব আনন্দময় হোক। সবার জন্য শুভকামনা।

  4. Rinti chakma –

    The comics content & story telling is very nice & attaractive. Wating for the next chapter. My daughter liked it so much & eagerly waiting what’s gonna happen next. This comic added as my daughter’s one of the bedtime story books. Keep up the writing ❤️

  5. Ashraful Islam –

    কমিক দুটি আমার ৬ বছরের ছেলের জন্য নেয়া। ও কমিক দারুণ পছন্দ করে। নেয়ার সাথে সাথেই খুলে ১টা আর পর দিন ২য় খন্ড। এখন জ্বালাচ্ছে ৩য় খন্ড কবে আসবে। আর আমাকে নিয়মিত “ফিরকি আছার” দেয়ার চেষ্টা করে।
    লেখকের জন্য শুভকামনা। ৩য় খন্ডের অপেক্ষায়।

  6. Sazaratul Eyakin –

    রুস্তম পালওয়ান, Cartoon People-এর একটি দারুণ কমিক, যা হাস্যরস, অ্যাডভেঞ্চার এবং মজার গল্পে ভরপুর। কমিকটির চরিত্রগুলো প্রাণবন্ত ও আকর্ষণীয়, যা পাঠকদের শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। গল্পের প্রতিটি মুহূর্তে হাসির ছোঁয়া আছে, আবার একই সঙ্গে কিছু সুন্দর বার্তাও তুলে ধরা হয়েছে। আঁকার ধরন রঙিন, প্রাণচঞ্চল এবং চোখে আরামদায়ক। ছোটদের পাশাপাশি বড়রাও এই কমিক উপভোগ করতে পারবেন। মজাদার ও উপভোগ্য একটি কমিক হিসেবে রুস্তম পালওয়ান অবশ্যই পড়ার মতো।

  7. Anonymous –

    Good graphics and easy to read for kids.

  8. Shagufta Afrin –

    রুস্তম পালোয়ান আমার মেয়েদের জন্য নেয়া হলেও আমি নিজেও পড়ে অনেক মজা পেয়েছি। চমৎকার কালারফুল পেজ এক নিমিষে ছোটবেলার চাচা চৌধুরী আর টিনিটিনের কথা মনে করিয়ে দিয়েছে।লুংগি পড়া, ঝুটি আলা রুস্টম পালোয়ানকে আমার ২ মেয়ের খুব খুব পছন্দ হয়েছে… সারাক্ষন ১ জন অন্যজনকে ফিড়কি আছাড় এর ভয় দেখায়…. ৩ নম্বার পার্টের জন্য অপেক্ষায় রয়েছি আমরা…
    রুস্তম পালোয়ান এর সাথে জড়িত সকলের জন্য শুভকামনা।

  9. Murad Ahmed –

    ছোটবেলায় টিনটিন, ফ্যান্টম, অ্যাস্টেরিক্স কিংবা ইন্দ্রজাল কমিকস পড়ে বড় হওয়া একজন পাঠক হিসেবে “রুস্তম পালোয়ান” হাতে নিয়ে একটু সংশয় ছিল। কিন্তু প্রথম দুইটি সংখ্যা পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি।

    সবচেয়ে ভালো লেগেছে এর দেশীয় আবহ। গল্প, সংলাপ আর চরিত্রগুলো খুব প্রাণবন্ত, আর আঁকার মানও দারুণ। কোথাও মনে হয়নি এটা আন্তর্জাতিক মানের কমিকস থেকে পিছিয়ে আছে। বরং বাংলাদেশি শিল্পী ও লেখকদের এমন কাজ দেখে গর্বই হয়েছে।

    কমিকস দুটো পড়ে নিজের শৈশবের সেই রোমাঞ্চকর পড়ার দিনগুলোর কথা মনে পড়ে গেল। তাই শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতে আমার ছোট্ট মেয়ের হাতেও এই বই তুলে দিতে চাই। চাই, ও-ও জানুক যে বাংলা কমিকসও কত সুন্দর হতে পারে।

    “রুস্তম পালোয়ান” বাংলা কমিকসের জন্য সত্যিই আশাব্যঞ্জক একটি কাজ। পরের সংখ্যার অপেক্ষায় রইলাম।

  10. Md Rezwanur Rahman –

    I took the bundle set for my child. It was amazingly beautiful. Excellent illustration and storytelling. Being a comic fan myself, It is great to see a truly Bangladeshi origin comic book and character that is international in quality and appeal. I wish cartoon people comics all the success and a bright future!

  11. Zohur Ahmed –

    The comics series is truly engaging and filled with fun stories. My boy loved reading it. The stickers are cool too.

Add a review

Your email address will not be published. Required fields are marked *